মাদক মামলায় রাকুল-রানা-রবিকে তলব: ইডি

মাদক মামলায় রাকুল-রানা-রবিকে তলব: ইডি

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১১:১০

মাদক মামলায় বলিউডের অভিনেত্রী থেকে দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী রানা দগ্গুবাতি, রাকুল প্রীত সিং, রবি তেজাসহ ১২ জনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইন্ডীয়ার সংবাদমাধ্যমে জানা গেছে, ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ রুপির মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এর একটি মামলায় মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত শুরু করে ইডি।

চার বছরের এই পুরোনো মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই রাকুল প্রীত সিং, রানা দগ্গুবাতি, রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকাদের তলব করা হয়েছে। জানা গেছে, পুরী জগন্নাথকে ৩১ আগস্ট, রাকুল প্রীত সিংকে আগামী ৬ সেপ্টেম্বর, রানা দগ্গুবাতিকে ৮ সেপ্টেম্বর ও রবি তেজাকে ৯ সেপ্টেম্বর ইডির দপ্তরে তলব করা হয়েছে।

যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোনো প্রমাণ না থাকায় শুধুমাত্র সাক্ষী হিসেবেই এই তারকাদের ডাকা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading