স্পট মার্কেটে যাচ্ছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড

স্পট মার্কেটে যাচ্ছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৪:০৫

রেকর্ড ডেটের আগে আগামী ২৯ ও ৩০ আগস্ট স্পট মার্কেটে শেয়ার ও ইউনিট লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রিনডেল্টা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আগামী ১ সেপ্টেম্বর রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে এ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। খবর-ডিএসই।

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড (ক্লোজইন্ড) গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফেস মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ইউনিটহোল্ডারদের জন্য এক টাকা ২০ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। বাজারমূল্যে ফান্ডের প্রতি ইউনিটের সম্পদ মূল্য ১১ টাকা ৬৯ পয়সা। ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading