পানিতে ডুবে ২ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ০৮:৪৫
টাঙ্গাইল শহর ও নাগরপুর উপজেলায়পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বিকেলে ও সন্ধ্যায় টাঙ্গাইল শহর ও নাগরপুর উপজেলায় এই দুইজনের মৃত্যু হয়। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— টাঙ্গাইল জেলা সদর এলাকায় মৃত মতিয়ার রহমান তালুকদারের ছেলে শাকিল মিয়া ও নাগরপুর উপজেলার পাইশানা গ্রামের আলমের স্ত্রী অজিফা বেগম (৪৫)।
ফাঁড়ি ইনচার্জ জানান, ৯ম শ্রেণি পড়ুয়া শাকিল সন্ধ্যায় জেলা সদর মাঠে ফুডবল খেলা শেষে ডিসি লেকে গোসল করতে যায়। পরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে, রবিবার বিকেল ৫টার দিকে অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ির পাশে গোসল করতে যায়। দাদীর গোছলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে ডুবে যায়। নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেন দাদি। এসময় আশপাশের লোকজন নাতিকে জীবিত উদ্ধার করে। পরে দাদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক ডা. কাবেরি রানী দাস তাকে মৃত ঘোষণা করেন।
ইউডি/সুস্মিত

