হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ০৯:৫০

দিনাজপুরের হিলি স্থলবন্দরে জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেন হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক অতিশ কুমার শ্যানাল।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, জন্মাষ্টমী উপলক্ষে আজ সকাল থেকে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে না। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

সভাপতি আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বন্দরে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading