করোনা: মমেক হাসপাতালের ৭ জনের মৃত্যু

করোনা: মমেক হাসপাতালের ৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১০:১০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।

সোমবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে। আইসিইউতে ১২ জনসহ মোট ১৭৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৫৪৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading