করোনা: রামেক হাসপাতালে ১৪ জনের মৃত্যু

করোনা: রামেক হাসপাতালে ১৪ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১১:১০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর ১ জন করোনা নেগেটিভ ছিলেন। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৫ জন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুরের ১ জন রয়েছেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৬১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading