লেনদেনের শীর্ষে আবারও বেক্সিমকো
উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫০ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার। ৮০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যাকসন স্পিনিং, শাহাজিবাজার পাওয়ার, জনতা ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স এবং লঙ্কাবাংলা ফাইনান্স।

