পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:০০
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন। চলতি মাসে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন না তিনি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) শিনজো আবের পদত্যাগের পর গত বছরের সেপ্টেম্বরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। খবর-রয়টার্স
প্রধানমন্ত্রী হওয়ার পর মাত্র এক বছরের মাথায় সুগা দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। এ বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।
২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন এলডিপির নেতা নির্বাচন করা হবে। যিনিই জিতবেন তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। আগামী ১৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
কেএস

