সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৪:৩৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ আগস্ট-২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৫৭.০৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ইস্টার্ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১০৪ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩৪টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা বা ২৮.৩৪ শতাংশ। এর মাধ্যমে ইস্টার্ন ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ২৬.৮২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ২১.১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ২০.৯৩ শতাংশ,ইসলামি ইন্সুরেন্সের ১৯.০৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১৮.৮৬ শতাংশ, নর্দার্ন জুটের ১৮.১১ শতাংশ, সমতা লেদারের ১৮.০৪ শতাংশ,দেশবন্ধু পলিমারের ১৭.০১ শতাংশ এবং বিডি অটো কারের ১৫.৯০ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading