দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:৪০

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানান, রংপুর, চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে মোহাম্মদ আবদুর রহমান খান জানান, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন অর্থাৎ পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading