চলতি মাসের শেষে ডেঙ্গুর প্রকোপ কমার আশা স্থানীয় সরকার মন্ত্রীর
উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৮:২৫
চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারে বলে আশা করছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। শুক্রবার তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এছাড়া আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এসব কারণে এ মাসের পর থেকে আমাদের দেশে এইডিস মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমবে বলে আমরা আশা করছি।”
বর্ষা মৌসুম শুরুর পর থেকেই দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ৯৮১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন।

