আ-লীগ নেতা পলের স্মরণে ঢাকা কলেজে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ । আপডেট ১৫:০২
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সদ্য প্রয়াত সাইদুল ইসলাম খান পলের স্মরণে ঢাকা কলেজে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ সেপেম্বর ২০২১) বাদ জুম্মা ঢাকা কলেজ জামে মসজিদে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ফোরাম “ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবার”-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আবদুল আউয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির রাব্বানী চিনু, জাতীয় সংসদ সদস্য (এমপি)দের মধ্যে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, শেখ সাব্বির সহ মহানগর নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সৈয়দ কামরুল আহসান, সাবেক কেন্দ্রীয় নেতা জসিমউদ্দিন আহমেদ, সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় নেতা শেখ ফারুক আহমাদ, বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত হোসেন বাদল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল আমিন, ঢাকা কলেজের সাবেক নেতা কুদরত আলী, কবীরুজ্জামান, আনিসুল মান্নান শাহেদ, আজাদ, জাকির হোসেন, সাদেক, টুটুল, সহ সাবেক ও বর্তমান কেন্দ্রীয়, মহানগর ও ঢাকা কলেজ নেতৃবৃন্দ।
আমরা ক’জন মুজিব সেনার সভাপতি সাইদ আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু তোহা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা কাজী তারিক কায়কোবাদ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন ঢাকা কলেজ জামে মসজিদের পেশ ইমাম।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সাইদুল ইসলাম খান পল ঢাকা কলেজ ও ধানমন্ডী থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সাইদুল ইসলাম খান পল গত ২৩ আগস্ট ২০২১, সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ওই দিনই তাকে সিরাজগঞ্জে গ্রামের বাড়ীতে দাফন করা হয়।

