টস জিতে সুযোগ হাত ছাড়া করলো না
উত্তরদক্ষিণ| রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৫:৫৫
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। রবিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদের দল। খেলাটি শুরু হচ্ছে বিকেল ৪টায়।
প্রথম দুই ম্যাচের পর উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু তা হচ্ছে না; তৃতীয় ম্যাচেও উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচের পর বিরতির দিন হওয়া অপশনাল অনুশীলন ও আজ ম্যাচ শুরুর আগে গ্লাভস হাতে অনুশীলনেও দেখা যায়নি মুশফিককে। তখনই আঁচ পাওয়া যায় মুশফিককে হয়তো উইকেটের পেছনে দেখা যাবে না। শেষ পর্যন্ত তাই হলো। প্রথম দুই ম্যাচ সোহান ও দ্বিতীয় দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন বলে জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
এই ম্যাচেও নিউ জিল্যান্ড নেমেছে তিন পরিবর্তন নিয়ে। বাদ পড়েছেন ব্রেসওয়েল, সিয়ার্স ও ব্যানেট। একাদশে ঢুকেছেন স্কট কাগেলেইন, জ্যাকব ডাফি ও ফিন অ্যালেন।
টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, স্কট কাগেলেইন ও জেকব ডাফি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ দল’-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই সিরিজ জয়ের জন্য লাল সবুজের বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন বিশ্বসসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুটিতে জিতে ইতিমধ্যে এগিয়ে আছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী বাংলাদেশ ২ ম্যাচ হাতে থাকতেই নিঃসন্দেহে সিরিজ নিশ্চিত করতে চাইবে। টানা জয়ের পেছনে মূলমন্ত্র আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স। আজ জিতলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে অন্ধকার যুগ পেরিয়ে আলোর যুগে বাংলাদেশ, যেই পথচলায় নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও তিনি। ২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে শুরু, নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল তার ক্যারিয়ারের ৯৯তম। এবার তৃতীয় ম্যাচে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। দেশের প্রথম ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নামবেন।
এই ম্যাচকে সামনে রেখে কোনো পরিকল্পনা? মাহমুদউল্লাহ বলেছেন, ‘আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা, ভালো খেলা। নিজের ১০০তম ম্যাচ সেটাই করার চেষ্টা করব।’
এই ম্যাচে সাকিব আল হাসানকে হাতছানি দিচ্ছে বিশ্বরেকর্ডের। আর দুই উইকেট পেলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে বেশি টি-টোয়েন্টি উইকেট শিকারি বোলার। ১০৭ উইকেট নিয়ে সবার উপরে আছেন লাসিথ মালিঙ্গা। তার থেকে এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শাকিব। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হবেন সাকিব।
কেএস

