ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ| রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-কোম্পানি।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ২১ পয়সা। আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৩ টাকা ৯৫ পয়সা।

