সূচকের উত্থানে চলছে লেনদেন
উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১১:৩০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ সেপ্টেম্বর) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বুধবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৫৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৯ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

