রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১১:৫৫

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৩ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন।এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। খবর-ডিএসই।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading