ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:১৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৩ পয়সা।

