বিপিসির সাথে সিভিওর চুক্তি সই
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৮:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোলিয়াম রিফাইনারি লিমিটেডের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) একটি চুক্তি সই হয়েছে। খবর-ডিএসই।
সূত্র জানায়, গত বুধবার ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রাম অফিসে এ সংক্রান্ত চুক্তি সই হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমন্ত্রণে ন্যাপথা ক্রয় এবং বিক্রয়ে একটি চুক্তি হয়েছে সিভিওর সাথে। আগামী পাঁচ বছর এই চুক্তি কার্যকর থাকবে।

