সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১২:২০ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৪.৬৬ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১০২ কোটি ৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫২ লাখ ২১ হাজার টাকা।

আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২৩ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং, ইভিন্স টেক্সটাইল,আমরা টেকনোলজিস ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading