ছেলের জন্মদিনে প্রথম প্রহরে কেক কাটলেন অপু

ছেলের জন্মদিনে প্রথম প্রহরে কেক কাটলেন অপু

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৬:১৫

শাকিব-অপু দম্পতির পুত্র আব্রাম খান জয়। পাঁচ বছর পার করেছে এই ক্ষুদে তারকা। ২৭ সেপ্টেম্বর (সোমবার) জয়ের জন্মদিন। খুব বেশি আয়োজন না থাকলেও জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটেছেন অপু বিশ্বাস। এই চিত্রনায়িকা ফেইসবুকে কেক কাটার কয়েকটি ছবি আপলোড করেন। এতে দেখা যায় মা ছেলেকে আবার ছেলে মাকে কেক খাইয়ে দিচ্ছেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা যান। যে কারণে গত বছর জন্মদিনের কোনো আয়োজন রাখেননি এই নায়িকা। জয় মায়ের সঙ্গেই থাকে। পড়াশোনা করছে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading