দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্সের
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৬:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির বা ৩৭.৫০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রবিবার ইস্টার্ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫৪টাকা ৪০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৯ টাকা ৮০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ৮.৭১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড পেপারের ৭.৯৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.৭৩ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৭.০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬.৭৪ শতাংশ, একটিভ ফাইনের ৬.০৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.৬০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৫৭ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ৪.১৮ শতাংশ দর বেড়েছে।

