জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৭:৪৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, শুধু জিপিএ-৫ এর পেছনে না না ছুটে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সাল থেকে।এবং ২০২৩ সাল থেকে সেটি বাস্তবায়ন শুরু করা হবে। নতুন পাঠক্রমে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। সর্বস্তরে বাস্তবায়ন হবে ২০২৫ সাল থেকে।

তিনি বলেন, আজ আমাদের প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন। তিনি সবসময় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তার জন্মদিন স্মরণীয় করে রাখতে আমরা সারাদেশে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading