অবশেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

অবশেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৪:০২

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক এবং শিহাব উদ্দিন শাহীন ও সহিদউল্লাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। কমিটিতে রাখা হয়নি ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসাবে রাখা হয়েছে। একইসঙ্গে কমিটিতে রয়েছেন জেলার আওয়ামী লীগের দলীয় সকল সংসদ সদস্য। একরামের বড়ভাই হাজী ইব্রাহিম মিয়া ও ভাগিনা জহিরুল হক রায়হানকেও কমিটিতে রাখা হয়েছে।

কমিটিতে রাখা হয়েছে একরাম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান বেগম কামরুন্নাহার শিউলীকে। একইসঙ্গে হাতিয়ার সাংসদ আয়েশা আলীর সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন তার স্বামী ও সাবেক এমপি মোহাম্মদ আলীও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading