নাগা-সামান্থার বিচ্ছেদ ঘোষণা

নাগা-সামান্থার বিচ্ছেদ ঘোষণা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১১:৫০

কয়েক মাস ধরে দক্ষিণ ইন্ডিয়ান সিনেমার তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থার আলাদা হওয়ার গুঞ্জনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দিলেন তারা। শনিবার (২ অক্টোবর) বিকালে ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তেলেগু ও তামিল চলচ্চিত্রের এ আলোচিত জুটি জানান, স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়ে তারা নিজেদের পথ বেছে নিয়েছেন।

দাম্পত্যজীবনের ইতি ঘটলেও দু’জনের মধ্যকার এক দশকের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানান নাগা-সামান্থা। জীবনের এ কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের পাশে থাকার অনুরোধ করেছেন বিবৃতিতে।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ইন্ডাস্ট্রির ‘ইয়ে মায়ে চেসাভ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক প্রণয়ে রূপলাভ করে।

২০১৭ সালে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। দক্ষিণ ইন্ডিয়ার মেগাস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের পরিবারের পদবি ‘আক্কেনেনি’ যুক্ত করে চলচ্চিত্রে সামান্থা আক্কেনেনি হিসেবে পরিচিতি পান এ নায়িকা।

কয়েকমাস আগে মুক্তিপ্রাপ্ত আলোচিত ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান-২’ এ অভিনয় করেছেন সামান্থা। মাঝে নাগার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘আক্কেনেনি’ পদবি মুছে ফেলার গুঞ্জনে ভিত্তি পায়।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading