নতুন উচ্চতায় ডিএসই সূচক

নতুন উচ্চতায় ডিএসই সূচক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে আরও নতুন উচ্চতায় উঠেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। খবর-ডিএসই।

রবিবার ডিএসইতে ২ হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৬৩ কোটি ৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৫৬ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।
রবিবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ২১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭০ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading