মাদক পার্টি থেকে শাহরুখ পুত্র আটক

মাদক পার্টি থেকে শাহরুখ পুত্র আটক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৩৫

মাদকের পার্টি থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি ক্রুজ পার্টিতে অভিযান চালিয়েছে এনসিবি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে কোর্ডেলিয়া ক্রুজ এমপ্রেস শিপের কিছু যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তারা। এর মধ্যে আরিয়ান খানও রয়েছেন।

এনসিবি আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে সংবাদমাধ্যমটিতে জানান, আরিয়ান খানের বিরুদ্ধে কোনো চার্জ গঠন এবং তাকে গ্রেপ্তারও করা হয়নি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এনসিবি কর্মকর্তারা আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন।

নিউজ ১৮ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কোর্ডেলিয়া ক্রুজ শিপটি মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। এরপর এনসিবি কর্মকর্তারা অভিযান চালিয়ে বুঝতে পারেন সেখানে মাদক পার্টি চলছে। এছাড়া এই ক্রুজ শিপ থেকে কোকেইন, হাশিশ, এমডি-এর মতো মাদক পাওয়া গেছে।

সমীর ওয়াংখেড়ে আরো জানান, তিনি ও তার সঙ্গীরা যাত্রী সেজে শিপটিতে ছিলেন। মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। পার্টির এন্ট্রি ফি ১ লাখ রুপি। সেখানে মাদক সেবন হচ্ছিলো। বিষয়টি জটিল বলে উল্লেখ করেছেন তিনি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading