শুরুতেই বাধাগ্রস্ত শাবনূর

শুরুতেই বাধাগ্রস্ত শাবনূর

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:০০

সম্প্রতি নিজের নামে ফেসবুক এবং ইউটিউব চ‌্যানেল খুলেছেন শাবনূর। কিন্তু শুরতেই ধাক্কা লেখেন এই অভিনেত্রী। কারণ শাবনূরের ইউটিউব চ‌্যানেলটি হ‌্যাক হয়েছে। আস্ট্রেলিয়ার সিডনি থেকে এ তথ‌্য নিশ্চিত করেছেন শাবনূর।

গত ১৫ সেপ্টেম্বর চ্যানেলটি চালু করেন শাবনূর। ১৫ দিনের মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ‌্যা দাঁড়ায় অর্ধলাখের কাছাকাছি। কিন্তু শনিবার (২ অক্টোবর) সকালে শাবনূর দেখেন চ‌্যানেলটি তার হাতছাড়া হয়ে গেছে।

শাবনূর বলেন—‘ইউটিউব, ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্ট যে মেইল দিয়ে খোলা হয়েছে, শনিবার সকাল থেকে মেইলটিতে লগ-ইন করতে পারছি না। পরে দেখি ইউটিউব চ‌্যানেলেও ঢুকতে পারছি না, এখন ইউটিউব চ‌্যানেলটি দেখাই যাচ্ছে না। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে ঢুকতে পারছি, তবে এটা বুঝতে পারছি এটিও আমার নিয়ন্ত্রেণের বাইরে চলে যাবে।’

শাবনূর এ পর্যন্ত নিজের চ্যানেলে সাতটি ভিডিও আপলোড করেছেন। প্রিয় অভিনেত্রীকে এভাবে পেয়ে খুশি হয়েছিলেন তার ভক্ত ও দর্শক। কিন্তু হঠাৎ চ্যানেলটি হারিয়ে মর্মাহত হয়েছেন শাবনূর।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading