টপ গেইনারের শীর্ষে ফরচুন সুজ

টপ গেইনারের শীর্ষে ফরচুন সুজ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৯.১৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯১৪ বারে ১৮ লাখ ১৪ হাজার ২৫১টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩৯ টাকা ৭০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৯৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনডেক্স অ্যাগ্রো, সামিট অ্যালায়েন্স পোর্ট ও এইচ.আর টেক্সটাইল লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading