২৪ ঘণ্টায় করোনায় ২৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় ২৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:২৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৬১৪ জন। ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ৬৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৮৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading