লেনদেনের রয়েছে শীর্ষে লাফার্জহোলসিম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৫৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৭ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির মোট ২৩৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
এদিন কোম্পানিটি মোট ২ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৭২২টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩২ লাখ ২২ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৬৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩২ লাখ ২৮ হাজার ৫০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা,এসএস স্টিল ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

