সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৩৫

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩০.৮৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮০ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৬ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭৭ কোটি ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৫ কোটি ৪০ লাখ ১১ হাজার টাকা।
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৭০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯৫ কোটি ৭০ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ইফাদ অটোস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading