৭ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:১৫
বিদায়ী সপ্তাহে বোর্ড সভার তারিখ জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ও ইপিস প্রকাশ করা হবে। খবর-ডিএসই।
আনোয়ার গ্যালভানাউজিং লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই দিনে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই (ডেসকো) লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এনভয় টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১১ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ফরচুন সুজ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১১ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।
মেট্রো স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

