সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু পলিমার
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১২:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে। খবর-ডিএসই।
সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এবং স্ট্রাকচারিং স্পেশালিস্টসহ ইস্যু ম্যানেজার দ্বারা পরিমাণ নিশ্চিত করা হবে। যা ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে।

