ঢাবির সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত

ঢাবির সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের আবাসিক শিক্ষার্থীরা আজ থেকে নিজ নিজ হলে থাকতে পারবেন। যদিও আগে থেকেই অধিকাংশ শিক্ষার্থী হলে উঠে গেছেন।

রবিবার ( ১০ অক্টোবর ) নিয়মানুযায়ী করোনা পরবর্তী বৈধভাবে সব আবাসিক শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।

একইসঙ্গে আগামী ১৬ অক্টোবর সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সেটি আগামী ১৭ তারিখ থেকে শুরুর অনুমোদন দেয় অ্যাকাডেমিক কাউন্সিল।

বিশ্ববিদ্যালয়ে থেকে জানানো হয়েছে, স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যারা করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে ১০ অক্টোবর থেকে আবাসিক হলে উঠতে পারবেন।

এদিকে, টিকা নেওয়ার সুবিধার্থে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য গত ৭ অক্টোবর টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা এ কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি পাবেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading