স্কয়ার ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২১ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি ৫২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

