পেট্রাপোল বন্দরে সোনার বারসহ বাংলাদেশি আটক

পেট্রাপোল বন্দরে সোনার বারসহ বাংলাদেশি আটক

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২০

যশোরের বেনাপোলের ওপারে ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরে তিনটি সোনার বারসহ রফিকুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি ট্রাকচালককে আটক করেছে দেশেটির বিএসএফ। আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে।

ওপারের একটি সূত্র জানায়, রবিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশি ট্রাকচালক রফিক গেটপাশ (আইজিএম) নিয়ে ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা তার ট্রাক তল্লাশি করে তিনটি সোনার বার পায়। ওই সময় ট্রাকসহ চালককে আটক করে তারা।

এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading