রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৬

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:১০

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে। রবিবার ( ১০ অক্টোবর )তাতারস্তানে এ ঘটনা ঘটেছে।

রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এল-৪১০ বিমানটিতে ২২ আরোহী ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে তাতারস্তানের ওপর দিয়ে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। নিহতরা সবাই প্যারাশুটার ছিলেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘ছয় জনকে উদ্ধার করা হয়েছে, ১৬ জন মৃত অবস্থায় পাওয়া গেছে।’

মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরো হয়ে গেছে এবং এর সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জীবিত ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে,বিমানটি ভলান্টারি সোসাইটি ফর অ্যাসিসট্যান্সের। এটি সেনা, নৌ ও বিমানবাহিনীর খেলাধুলা ও প্রতিরক্ষা বিষয়ক সংস্থা।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading