এডিএন টেলিকমের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। সোমবার, ১১ অক্টোবর ২০২১ । আপডেট ১১:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

