আজ দেশের সব সোনার দোকান বন্ধ

আজ দেশের সব সোনার দোকান বন্ধ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১০:২০

দেশের সব সোনার দোকান আজ বুধবার (১৩ অক্টোবর) বন্ধ থাকবে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে বুধবার সারা দেশে সোনার দোকান সারা দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পূজার দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading