‘সাকিবের প্রস্তুতি ভালো হচ্ছে, সিদ্ধান্ত কোয়ালিফায়ার শেষে’

‘সাকিবের প্রস্তুতি ভালো হচ্ছে, সিদ্ধান্ত কোয়ালিফায়ার শেষে’

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১০:৩০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন সাকিব আল হাসান। আর তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেবে এই দ্বিতীয় কোয়ালিফায়ারের পরেই। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এতথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডকে সামনে রেখে ইতোমধ্যেই শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সামনে আছে আরও একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। তবে দলের সেরা তারকা সাকিব আল হাসান এখনও যোগ দেননি স্কোয়াডের সঙ্গে।

শ্রীলংকার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে মঙ্গলবার নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর আমরা সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এদিকে দ্বিতীয় দফার আইপিএলের প্রথম দিকে সুযোগ না পেলেও শেষ তিন ম্যাচে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দলে জায়গা করে নিয়েছেন সাকিব। আর শেষ তিন ম্যাচে তার পারফরম্যান্সও দুর্দান্ত। এতে প্রশংসায় ফুলঝুরিতে ভাসছেন সাকিব। আইপিএলের মতো টুর্নামেন্টে টানা ম্যাচ খেলে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন সাকিব।

সাকিবের বিশ্বকাপ প্রস্তুতির ব্যাপারে বিসিবি সিইও বলেন, ‘সাকিব আইপিএলের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আছে। প্রস্তুতি ম্যাচের চেয়ে সেগুলো অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

‘সাকিবের প্রস্তুতি ভালো হচ্ছে, সিদ্ধান্ত কোয়ালিফায়ার শেষে’

আইপিএলে দলের হয়ে এলিমিনেটর ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জিতিয়ে মাঠ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেটাই এবারের আইপিএলে তার শেষ ম্যাচ হওয়ার কথা। তবে কোয়ালিফায়ার ও সম্ভাব্য ফাইনালের জন্যেও অভিজ্ঞ এ তারকার সার্ভিস চাইছে কেকেআর।

বিসিবি অবশ্য জানিয়েছে দলের সেরা ক্রিকেটারের ওয়ার্কলোডের দিকে নজর আছে তাদের। সাকিবকে নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের পর বিসিবি তাদের সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

‘অনেক কিছুই খেয়াল রাখতে হবে যে তার দল যদি ফাইনাল খেলে ও সে যদি ফাইনালে খেলে, তাহলে বিশ্বকাপের আগে কতটুকু বিশ্রাম সে পাচ্ছে। আমরা পুরো বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য জানার চেষ্টা করছি।’—যোগ করেন বিসিবি সিইও।

বুধবার কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে সাকিবের কলকাতা। ফাইনাল হবে শুক্রবার। আর বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু রোববার।

আইপিএলের বায়ো বাবল থেকে বিশ্বকাপের বায়ো বাবলে সাকিবের প্রবেশ করা নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। সেখানে কোনো বিপত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক বোর্ড।

প্রধান নির্বাহী বলেন, ‘সাকিব এক দেশের এক বাবল থেকে আরেক দেশের আরেক বাবলে যোগ দেবেন। সে ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে সবকিছু যেন নির্বিঘ্নে হয়। বুধবারের কোয়ালিফায়ারের পর আমরা সিদ্ধান্তগুলো নেব। সাকিবের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading