দর পতনের শীর্ষে ফারইস্ট নিটিং

দর পতনের শীর্ষে ফারইস্ট নিটিং

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪১টির বা ৬৪.০৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফারইস্ট নিটিংয়ের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার (১২ অক্টোবর) ফারইস্ট নিটিংয়ের ক্লোজিং দর ছিল ২৩ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফারইস্ট নিটিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তুংহাই টেক্সটাইলের ৭.০৪ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৬.০১ শতাংশ, লাফার্জ হোলসিমের ৫.৮৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৫১ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫.৪৯ শতাংশ, এসিআই ফর্মুলার ৫.৪৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৩০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৫.১৩ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading