ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

ভাসানচরে ৩ রোহিঙ্গা দালাল আটক

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৫৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে ৩ রোহিঙ্গা দালালকে আটক করেছে এপিবিএন সিভিল টীম ও কোস্টগার্ড সদস্যরা। আটককৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৪৮ নম্বর ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে তাহের মাঝি (৩৭) তার ছেলে রেদোয়ান (১৮), এবং একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২০)।
বুধবার (১৩ অক্টোবর) দপুরের দিকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, আটককৃত দালালদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading