দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:০৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৪.১৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার এনআরবিসি ব্যাংকের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ১০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯ টাকা ৮০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্সুরেন্সের ৯.৮৮ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৮.১২ শতাংশ, রিলায়েনন্স ইন্সুরেন্সের ৭.৮৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৭.১২ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৬.২৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫.৯৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৪৬ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৫.০৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.০৬ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading