তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১০

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা বৃহস্পতিবার (১৪ অক্টোবর)। সারাদেশের প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফষিল ঘোষণা হবে আজ।

বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইসির কমিশন বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন।

এদিকে, ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনো নির্বাচন আয়োজন করা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যবর্তী বন্ধে ইউপি’র অন্তত দুই ধাপের নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়াও, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব পরীক্ষার আগে বেশি বিরতি রয়েছে সেই সেই সময় হতে পারে বাকি ধাপের ভোট।

১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই সময়ের মধ্যেও ভোটগ্রহণ করতে চায় ইসি। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে। এবার তৃতীয় ধাপের এক হাজারের অধিক ইউপির ভোটগ্রহণ করা হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতিমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর‌্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading