তামিম ছাড়া আরও একজন বিশ্বকাপ খেলতে চায়নি: বিসিবি সভাপতি

তামিম ছাড়া আরও একজন বিশ্বকাপ খেলতে চায়নি: বিসিবি সভাপতি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৪৫

গত সেপ্টেম্বরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ইনজুরি ও লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে না থাকায় এই সিদ্ধান্ত নেন দেশসেরা ওপেনার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ছাড়া আরও এক ক্রিকেটারের সরে যাওয়ার কথা ছিল। আর বিষয়টি জানতেন একমাত্র বোর্ড কর্মকর্তারা।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) ওমানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু সেই খেলোয়াড়ের নাম জানাননি তিনি।

পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এমন তথ্য আমার কাছে ছিল। কিন্তু খেলছে। এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে, না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণ যোগ্য না। কার সাথে অভিমান? দেশের সাথে? এই ধরণের আবগের কোনো জায়গা নেই। একটা জিনিস বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই।’

বিসিবি সভাপতি সেই ক্রিকেটারের নাম না বললেও কয়েক মাস আগেও গুঞ্জন ছিল টি-টোয়েন্টি দল থেকে মুশফিকুর রহিমের সরে যাওয়া নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে উইকেট কিপিং নিয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গোর দ্বৈত নীতিতে নাখোশ ছিলেন মুশফিকুর রহিম। যার কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপারের ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নেন এ অভিজ্ঞ টাইগার। সেই ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছিল বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছিলেন মুশফিকু। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। দলের হয়ে খেলছেন মুশফিকুর রহিম।

ইউডি/আব্দুল্লাহ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading