প্রশ্ন ফাঁসে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে পিএসসি আইন অনুমোদন

প্রশ্ন ফাঁসে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে পিএসসি আইন অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩৪

প্রশ্ন ফাঁসে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আইন- ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading