গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখছেন সাকিব

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখছেন সাকিব

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১০: ১০

স্কটিশদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬ রানে হেরে বসে বাংলাদেশ। আর তাতেই শঙ্কা জাগে টাইগারদের সুপার টুয়েলভে যাওয়া নিয়ে। তবে ওমানের বিপক্ষে ২৬ রানের জয় কিছুটা স্বস্তি ফিরিয়েছে টাইগার শিবিরে। তবে এখনও নিশ্চিত নয় বাংলাদেশের পরের রাউন্ডে খেলা, নিশ্চিত হয়নি বাদ যাওয়াটাও। এখনও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বাংলাদেশের।

ওমানের বিপক্ষে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন সাকিব। আর সেই সঙ্গে বাংলাদেশের সুপার টুয়েলভে খেলার আশাও জাগিয়ে রেখেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সাকিব জানালেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগও বাংলাদেশের আছে। সেতার জন্য আছে সমীকরণ। সে সমীকরণও ব্যাখ্যা করলেন সাকিব।

তিনি বলেন, ‘ওমান-স্কটল্যান্ডের ম্যাচ আছে, একটা দল অবশ্যই হারবে সেখানে। যারা হারবে রান রেটে তারা পিছিয়ে যাবে। আমরা পাপুয়া নিউ গিনিকে হারালে আমাদের রান রেট আরও ওপরে চলে যাবে। এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনাও আমাদের আছে।’

এখনও কোয়ালিফাই করেনি বাংলাদেশ তবে কোয়ালিফাই করার মতো অবস্থানে যে বাংলাদেশ ভালোভাবেই আছে সেটা জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।, ‘সেটা যদি না-ও হয়, আমরা কোয়ালিফাই করার মতো অবস্থানে আছি বলে আমার কাছে মনে হয়, যতটুকু আমি তথ্য পেয়েছি। না দেখে বলাটা মুশকিল হবে।’

ওমানের সঙ্গে জিতলেও ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। রান রেটের সূক্ষ্ম ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে ওমান। শেষ ম্যাচে স্কটল্যান্ড ওমানকে হারালে, সঙ্গে বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে হারালে স্কটল্যান্ড আর বাংলাদেশ যাবে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশ আর ওমান জিতলে সামনে আসবে রান রেটের হিসাব। যেখানে খুব বেশি পিছিয়েও নেই টাইগাররা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading