পানি কম লাগে এমন ধানের জাত উদ্ভাবনের সুপারিশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ২২:৩৫
পানি কম লাগে এমন ধানের জাত উদ্ভাবনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান এবং হোসনে আরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক-সেবা কেন্দ্র স্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
আগামী মৌসুমে আমনের আবাদ আরও বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে আবাদকৃত আমনের শর্ট-ভ্যারাইটির (কম সময়ে উৎপন্ন জাত) বীজ পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ ও প্রতিটি ইউনিয়নে আমনের একটি প্রদর্শনী ক্ষেত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ভুট্টার উচ্চতা কমানোর জন্য গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

