কুড়িগ্রামের তিস্তায় ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫৫
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ডুবে নিখোঁজের ২ দিন পর কৃষক বদিউজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে থেতরাই ইউনিয়নের জুয়ান সতরা এলাকার এক কিলোমিটার দূরে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে ওই কৃষকের স্বজনরা নিখোঁজ বদিউজ্জামানের মরদেহ শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল হালিম। নিহত বদিউজ্জামান উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নগর পাড়া গ্রামের বাসিন্দা।
ইউপি সদস্য জানান, গত বুধবার দুপুর আড়াইটার দিকে চর জুয়ানসতরা থেকে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে তিস্তা নদীর স্রোতে ডুবে যান বদিউজ্জামান (৫৫)। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের ২ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
ইউডি/সুস্মিত

