সূচকের ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন

সূচকের ব্যাপক পতনে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা। খবর-ডিএসই।

রবিবার ডিএসইতে ১ হাজার ৪৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৬০ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, দর কমেছে ২৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৯ পয়েন্ট কমে ২০ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading